০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সংস্কার প্রকল্পে দেরি-স্বচ্ছতা ও জবাবদিহির পথে অন্তরায়,,,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০১:৪১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩০১

দুই মাস আগে একনেক সভায় বিশ্বব্যাংকের সহায়তায় অনুমোদিত পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রকল্প আজও শুরু হয়নি। শাসনব্যবস্থা, রাজস্ব আহরণ, সরকারি বিনিয়োগ, ক্রয় ও পরিসংখ্যান খাতে আধুনিকায়ন আনার লক্ষ্যে এই প্রকল্পগুলো অনুমোদিত হলেও সরকারি আদেশ জারি না হওয়ায় সেগুলো এখনো ফাইলবন্দি। সংস্কারের এই উদ্যোগ ছিল বিশ্বব্যাংকের সহায়তা পাওয়ার শর্তসাপেক্ষ। প্রায় ৫০০ মিলিয়ন ডলারের সহায়তার অর্ধেক বাজেট সমর্থন এবং বাকি অংশ প্রকল্প ঋণ আকারে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। ঋণের শর্তও তুলনামূলক সহজ, কিন্তু বিশ্বব্যাংক স্পষ্ট করেছে-কেবল প্রযুক্তি কেনা বা পরামর্শক নিয়োগই যথেষ্ট নয়; বরং দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরি ও স্বয়ংসম্পূর্ণ রক্ষণাবেক্ষণ পরিকল্পনা থাকতে হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থা আধুনিকায়ন, রাজস্ব আহরণ শক্তিশালীকরণ, সরকারি ক্রয় শতভাগ অনলাইনভিত্তিক করা, অডিট কার্যক্রম ডিজিটাল রূপান্তর এবং সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা উন্নয়ন। বাস্তবায়িত হলে এই উদ্যোগগুলো বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আনতে পারে। স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও জোরদার হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়-অনুমোদনের পরও কেন এত বিলম্ব? প্রকল্পের খসড়ায় ত্রুটি বা সমন্বয় ঘাটতি থাকলেও তা সংশোধনের জন্য সরকারি মহলে যে গতি থাকা দরকার, তা অনুপস্থিত। জুলাই-পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের বার্তা জোরালো হওয়ার কথা ছিল, অথচ বাস্তবে দৃশ্যপট ভিন্ন। সংস্কার প্রকল্পগুলো যত দ্রুত বাস্তবায়ন শুরু হবে, তত দ্রুত দেশ উপকৃত হবে। সময়ক্ষেপণ শুধু প্রশাসনিক অদক্ষতাই বাড়ায় না, বরং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আস্থাকেও ক্ষুণ্ণ করে। সংস্কারের সুযোগ হারালে কেবল উন্নয়ন প্রকল্প নয়, সামগ্রিক অর্থনৈতিক শৃঙ্খলাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এখন জরুরি হলো-সরকারি আদেশ জারি করে প্রকল্পগুলো বাস্তবায়ন শুরু করা, চলমান অটোমেশন প্রক্রিয়ার সঙ্গে সঠিক সমন্বয় নিশ্চিত করা এবং দক্ষ জনবল গড়ে তুলে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা কার্যকর করা। সংস্কারের পথ রুদ্ধ হলে দেশ কেবল বিনিয়োগ হারাবে না, বরং প্রশাসনিক দুর্বলতা ও অবিশ্বাসের দুষ্টচক্রেই আটকে থাকবে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সংস্কার প্রকল্পে দেরি-স্বচ্ছতা ও জবাবদিহির পথে অন্তরায়,,,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ০১:৪১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫