এমপি বাবুলকে সংবর্ধনা, আরামবাগ ক্রীড়া সংঘের শুভ উদ্বোধন
- আপডেট: ১১:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৩
এমপি বাবুলকে সংবর্ধনা, আরামবাগ ক্রীড়া সংঘের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুলকে সংবর্ধনা দেওয়ার মধ্য দিয়ে রাজধানীর আরামবাগে আরামবাগ ক্রীড়া সংঘের শুভ উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর আরামবাগে হোটেল রহমানিয়ার রুফটপে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ক্রীড়া সংঘের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, সংগঠক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও আরামবাগ ক্রীড়া সংঘের মহিলা বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস তমা এমপি মো. শহিদুল ইসলাম খান বাবুলকে ফুলেল শুভেচ্ছা জানান।
বক্তারা বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। আরামবাগ ক্রীড়া সংঘের মাধ্যমে এলাকার তরুণ ও ক্রীড়াপ্রেমীদের জন্য একটি ইতিবাচক পরিবেশ তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, আরামবাগ ক্রীড়া সংঘের মূল লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে ক্রীড়ার প্রসার ঘটানো, প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন খেলোয়াড় তৈরি ও তাদের প্রতিভা বিকাশে কাজ করবে সংগঠনটি।
সংবর্ধনা ও উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা আরামবাগ ক্রীড়া সংঘের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, এই ক্রীড়া সংঘ ভবিষ্যতে রাজধানীর ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।












