১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাভারের হেমায়েতপুর যাদুরচর হযরত আয়েশা সিদ্দিকা রাযি,বালিকা মাদ্রাসায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ৫ সহ আহত হয়েছে অন্তত ১০ জন।

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১১:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / ০

সাভারের হেমায়েতপুর যাদুরচর হযরত আয়েশা সিদ্দিকা রাযি,বালিকা মাদ্রাসায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ৫ সহ আহত হয়েছে অন্তত ১০ জন।
বাহার ইসলাম সাভার প্রতিনিধি
বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি,বালিকা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় ১১ অক্টোবর সাড়ে এগারোটায় ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া আক্তার লিমা নিখোঁজ হন।
পরে পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি (জিডি) করেন। এঘটনায় আজ নিখোঁজ শিক্ষার্থীর বাবা-মা সহ আত্মীয়-স্বজনরা মাদ্রাসায় গেলে মাদ্রাসার ছাত্ররা তাদের উপর ব্যাপক হামলা চালায়।
এসময় ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক সহ প্রায় ১০ জনকে পিটিয়ে আহত করে মাদ্রাসার শিক্ষার্থীরা। আহত সাংবাদিকরা হলেন এটিএন বাংলার মোঃ শরিফুল ইসলাম, সংবাদ মোহনার স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রঞ্জু, বর্তমান কথার সাভার প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম, দৈনিক জাতীয় খবরের ক্রাইম রিপোর্টার মোঃ নাছির হাওলাদার, ক্যামেরাম্যান মোঃ মিশু হোসেন। দৈনিক দিন প্রতিদিনের ক্যামেরাম্যান নজরুল ইসলাম কামাল, পরে খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর ওই মাদ্রাসার পক্ষ নিয়ে সাংবাদিকদের ও নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পরিবারকে হেনস্থা করেন। নিখোঁজ শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম বলেন, তার মেয়ে নিখোঁজ হ‌ওয়ায় তার পরিবারের মাঝে চরম আতংক বিরাজ করছে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবর কাসেমী বলেন, সাংবাদিকদের উপর যে শিক্ষার্থীরা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাভারের হেমায়েতপুর যাদুরচর হযরত আয়েশা সিদ্দিকা রাযি,বালিকা মাদ্রাসায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক ৫ সহ আহত হয়েছে অন্তত ১০ জন।

আপডেট: ১১:২০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬