বন্যাদুর্গতদের পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক; খাগড়াছড়িতে মানবিক সহায়তা প্রদান
- আপডেট: ১২:৫৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১
বন্যাদুর্গতদের পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক; খাগড়াছড়িতে মানবিক সহায়তা প্রদান
মোঃ রবিউল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি::
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটির পক্ষ থেকে দুর্গতদের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (১৮ জুলাই) শনিবার দুপুরে খাগড়াছড়ি ইউসিবির প্রতিষ্ঠানে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ২৯৮ খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে আব্দুল ওয়াদুদ ভূইয়া বলেন, “বন্যার্ত মানুষের দুর্দিনে ইউসিবির এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমি ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।” তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “মানবিক সহমর্মিতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে দুর্যোগ মোকাবিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটাতে।
এ সময় আব্দুল ওয়াদুদ ভূইয়া গত কয়েকদিন ধরে বন্যাদুর্গতদের সহায়তায় নিয়োজিত সরকারি সংস্থা, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, “সরকারি ও বেসরকারি প্রচেষ্টায় বন্যাদুর্গতরা কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
ত্রাণ বিতরণ কার্যক্রমটি স্থানীয় বন্যার্ত মানুষের মাঝে কিছুটা স্বস্তি ও আশার আলো ছড়িয়েছে। এ সময় স্থানীয় গণ্যমান্য এবং গণমাধ্যম কর্মী ব্যক্তিবর্গসহ ইউসিবির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















