০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ; অপরাধী শাহিনের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৮:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১২

খাগড়াছড়িতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ; অপরাধী শাহিনের মৃত্যুদণ্ড

মোঃ রবিউল ইসলাম, (খাগড়াছড়ি) সংবাদদাতাঃঃ

খাগড়াছড়ির রামগড়ে আট বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মোঃ শাহিন (৫৩) শাহিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এ চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার পর এটিই প্রথম রায়।

ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়েছে, যা বিচারিক ইতিহাসে একটি মাইলফলক। মামলার রায় ঘোষণার সময় বিচারক ১০ জন সাক্ষী, মেডিকেল রিপোর্ট এবং অকাট্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের সর্বোচ্চ সাজা নিশ্চিত করেন। অপরাধী মোঃ শাহিন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের (২০২৫) ২২ জুলাই মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে নাকাপা বাজারের কাছে শিশুটিকে কৌশলে নিজের দোকানে ডেকে নেন শাহিন। এরপর নির্জন পরিবেশের সুযোগ নিয়ে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচার প্রক্রিয়া শুরু হয়।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সৃজনী ত্রিপুরা সন্তোষ প্রকাশ করে বলেন, অল্প সময়ে এই বিচার সম্পন্ন হওয়া বিচারপ্রার্থীদের জন্য আশার আলো। এটি নারী ও শিশুদের প্রতি জঘন্য অপরাধের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

খাগড়াছড়িতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ; অপরাধী শাহিনের মৃত্যুদণ্ড

আপডেট: ০৮:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬