১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার; দ্রুত পুনর্বাসনের আশ্বাস দুর্যোগ প্রতিমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১১:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • /

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার; দ্রুত পুনর্বাসনের আশ্বাস দুর্যোগ প্রতিমন্ত্রীর

মোঃ রবিউল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি::

খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামোর দ্রুত পুনর্বাসনে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। শনিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের দক্ষিণ মেহেদীবাগ এলাকায় বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন এ কথা জানান।

ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বন্যা ও পাহাড়ধসে এখানকার গ্রামীণ অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার দ্রুত উন্নয়নের কাজ শুরু করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যেখানে যা প্রয়োজন, তাৎক্ষণিক ভাবে তা নিশ্চিত করতে হবে। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।

ত্রাণ কার্যক্রমের স্বচ্ছতা ও সঠিক বন্টন নিশ্চিত করতে মন্ত্রণালয়ের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, আমি আজ থেকে চট্টগ্রাম বিভাগের পাঁচটি জেলা পরিদর্শন শুরু করেছি। এর অংশ হিসেবে প্রথমেই খাগড়াছড়িতে এসেছি। ত্রাণ বিতরণের বিষয়টি স্থানীয় প্রশাসন এবং আমাদের মন্ত্রণালয় থেকে সার্বক্ষণিকভাবে মনিটর করা হচ্ছে।

ত্রাণ বিতরণকালে প্রতিমন্ত্রী খাগড়াছড়ি পৌর শহরের দক্ষিণ মেহেদীবাগ ছাড়াও উত্তরগঞ্জপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর সবজি মার্কেটে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন। বিকেলব্যাপী এই কার্যক্রমে খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোরতোজা আলী, পৌর প্রশাসক রোমানা আক্তার, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে ত্রাণ কার্যক্রম শেষে বিকেলে প্রতিমন্ত্রী রাঙামাটির উদ্দেশ্যে রওনা হন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার; দ্রুত পুনর্বাসনের আশ্বাস দুর্যোগ প্রতিমন্ত্রীর

আপডেট: ১১:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬