১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

পল্লবীর নিষ্ঠুর হত্যাকাণ্ডে নিহত শিশু রামিসার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচার নিশ্চিতে আশ্বাস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১২:৪৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • / ১৫

পল্লবীর নিষ্ঠুর হত্যাকাণ্ডে নিহত শিশু রামিসার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচার নিশ্চিতে আশ্বাস

আল আমিনঃ

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তার-এর পরিবারের পাশে দাঁড়াতে তার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়ে ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে ঢাকার পল্লবী এলাকায় রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী এ সময় পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং এমন মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা গত মঙ্গলবার রাজধানীর পল্লবীতে পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়ার হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, সকালে বাসা থেকে বের হওয়ার পর সন্দেহভাজন সোহেল রানা তাকে নিজের কক্ষে ডেকে নেয়। পরে তাকে হত্যা করা হয়।

পরবর্তীতে খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তার-কে আটক করলেও প্রধান অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

পরে মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজধানীজুড়ে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

পল্লবীর নিষ্ঠুর হত্যাকাণ্ডে নিহত শিশু রামিসার বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচার নিশ্চিতে আশ্বাস

আপডেট: ১২:৪৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬