তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে দৈনিক বর্তমান কথার ফুলেল শুভেচ্ছা
- আপডেট: ০৩:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১০
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে দৈনিক বর্তমান কথার ফুলেল শুভেচ্ছা
আল আমিন :তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বর্তমান কথা পরিবার।
সম্প্রতি মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক বর্তমান কথার সম্পাদক ও প্রকাশক টিএম শওকত আলী মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান কথার মফস্বল সম্পাদক আল আমিন, দৈনিক প্রলয়ের প্রধান সম্পাদক জহিরুল ইসলাম তুহিন এবং দৈনিক নবজীবনের মফস্বল সম্পাদক শরিফুল ইসলাম।
শুভেচ্ছা বিনিময়কালে দৈনিক বর্তমান কথা পরিবারের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের সাফল্য কামনা করা হয়।
একই সঙ্গে দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের কল্যাণ এবং তথ্য ও সম্প্রচার খাতের উন্নয়নে তাঁর কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা আরও সমৃদ্ধ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দৈনিক বর্তমান কথা পরিবারের পক্ষ থেকে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।











