০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

মন্ত্রিসভায় দপ্তর পুনর্বিন্যাস: দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৭:৫৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • /

মন্ত্রিসভায় দপ্তর পুনর্বিন্যাস: দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন এবং একজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ড. আবদুল মঈন খান পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব।

এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। সাচিং প্রু জেরি দায়িত্ব পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে।

এ ছাড়া আন্দালিব রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং মোহাম্মদ শামীম কায়সার পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মন্ত্রিসভায় দপ্তর পুনর্বিন্যাস: দায়িত্ব পেলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

আপডেট: ০৭:৫৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬