১২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ঢাকা মহানগরীর ৩৪ নং ওয়ার্ড যুবদলের নেতৃত্বে আসার আলোচনায় জীবন হোসেনের নাম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১২:৪১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • /

ঢাকা মহানগরীর ৩৪ নং ওয়ার্ড যুবদলের নেতৃত্বে আসার আলোচনায় জীবন হোসেনের নাম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
তৃণমূল কর্মীরা মনে করেন—
“নেতৃত্ব চেহারায় নয়, লড়াইয়ে খোঁজো। যার শিকড় ধরে রেখেছে, তারাই আসল সংগঠনের শক্তি।”
আগামী দিনে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ঢাকা মহানগরীর ৩৪ নং ওয়ার্ড যুবদলের নতুন নেতৃত্ব নির্বাচনে তৃণমূল পর্যায়ের কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, বয়স নয়, বরং রাজপথের দীর্ঘদিনের সংগ্রাম ও ত্যাগী মনোভাবই হোক নতুন নেতৃত্ব নির্বাচনের প্রধান মাপকাঠি। আর এই আলোচনায় এবার সামনের সারিতে উঠে এসেছে জীবন হোসেনের নাম।
৩৪ নং ওয়ার্ড যুবদলের স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, জীবন হোসেনকে তারা কেবল একজন সংগঠক হিসেবেই নয়, বরং দলের এক বিশ্বস্ত অভিভাবক হিসেবে বিবেচনা করেন। তৃণমূল কর্মীদের ভাষ্য, দলের প্রতিটি সংকটে, বিপদে-আপদে জীবন হোসেনকে তারা সবসময় ছায়ার মতো পাশে পেয়েছেন। তৃণমূলের ভাষায়, “তিনি আমাদের নয়নের মনি।”
রাজপথের পরীক্ষিত ও ত্যাগী সৈনিক
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জীবন হোসেন দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েও জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলও সরে যাননি। রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামে সামনের সারিতে থাকা এই লড়াকু সৈনিক দল ও আদর্শের প্রতি তার আনুগত্য প্রমাণ করেছেন বারবার।
স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে জানা যায়, শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, বরং দীর্ঘ সময় ধরে জীবন হোসেন নিজ উদ্যোগে এলাকায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দলমত নির্বিশেষে জনগণের যেকোনো প্রয়োজনে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন, যা তাকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা
৩৪ নং ওয়ার্ড যুবদলের কর্মীদের একটাই কথা—দুর্দিনে ও দুঃসময়ে দলের স্বার্থে যারা কাজ করে গিয়েছেন, তাঁকেই যেন কমিটিতে আনা হয়।
এ বিষয়ে স্থানীয় যুবদলের বেশ কয়েকজন কর্মী বলেন:
“জীবন হোসেন দীর্ঘদিন ধরে নিরলস পরিশ্রম করে সংগঠনকে টিকিয়ে রেখেছেন। তিনি রাজপথের পরীক্ষিত এবং ত্যাগী নেতা। ৩৪ নং ওয়ার্ড যুবদলের আগামী কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতৃত্ব হিসেবে আমরা তাকেই দেখতে চাই। তার হাতেই সংগঠনটি সঠিক পথে এগিয়ে যাবে এবং তৃণমূলের কর্মীদের মনোবল আরও সুসংহত হবে।”
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, দলের হাইকমান্ড ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের মূল্যায়নের ক্ষেত্রে জীবন হোসেনের দীর্ঘদিনের অবদান ও জনসেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন।
৩৪ নং ওয়ার্ড যুবদলের কর্মীদের একটাই দাবি— দুর্দিনে ও দুঃসময়ে যারা দলের স্বার্থে কাজ করে গিয়েছেন, তাঁকেই যেন আসন্ন কমিটিতে মূল্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ঢাকা মহানগরীর ৩৪ নং ওয়ার্ড যুবদলের নেতৃত্বে আসার আলোচনায় জীবন হোসেনের নাম

আপডেট: ১২:৪১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬