অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় নজরুল ইসলাম ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
- আপডেট: ১০:১৭:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ২
অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় নজরুল ইসলাম ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
সাভার প্রতিনিধি (বাহারুল ইসলাম):
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় তাঁকে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী, ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সাভার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। নজরুল ইসলাম রুহুল কবীর রিজভীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তাঁর অভিজ্ঞ ও বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেশি শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে।সংবাদ বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম বলেন, “রুহুল কবীর রিজভীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষতা ও রাজপথের প্রজ্ঞা দলের সর্বস্তরের নেতাকর্মীদের আরও বেশি ঐক্যবদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”এ সময় তিনি বিএনপির এই শীর্ষ নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।











