১২:১১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাভারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত,,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৭:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৪০৭

সাভারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ বাহারুল ইসলাম।

সাভারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেলে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এ সভা আয়োজন করা হয়।
সাভার পৌর বিএনপি, সাভার থানা বিএনপি ও আশুলিয়া থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ্ মাইনুল হোসেন বিল্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির সহ-পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন
সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন সরকার,
সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ কফিল উদ্দিন,
সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুল,
আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর মিয়া,
সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মহিউদ্দিন বিপ্লব,
সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ খোরশেদ আলম,
বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মোঃ মনির হোসেন,
সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন,
বিএনপি নেতা হাজী মোঃ রিয়াজ উদ্দিন ফালান,
আমিনবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ আলী মোল্লা,
সহ-সভাপতি ইব্রাহিম হোসেন বাহাদুর,
সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন খোকন
জিয়া মঞ্চের সভাপতি হাজী মোঃ রাকিব হাসান গফুর,
সাভার থানা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ দিপু সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ সুমন মিয়াসহ আরও অনেকে।
সভায় বক্তারা ৭ই নভেম্বরের চেতনা থেকে শিক্ষা নিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন যেদিন সৈনিক ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান নেয়।
আলোচনা সভার আগে দুপুর থেকে সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমবেত হন। সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে জনসভায় পরিণত হয়।
প্রধান অতিথি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,
ঢাকা-১৯ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইব।
তিনি আরও বলেন,
আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই মনোনয়ন দেওয়ার জন্য। সাভার-আশুলিয়া বিএনপির ঘাঁটি এটা আমরা ভোটের মাধ্যমে প্রমাণ করব।
শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগাম নির্বাচনে বিজয়ের অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাভারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত,,,

আপডেট: ০৭:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫