০২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

২৮ বছরে পদার্পণ এর শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৮:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ১৭

২৮ বছরে পদার্পণ এর শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা এবং বিদেশেরবিভিন্ন স্থানে যাঁরা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

পাশাপাশি পত্রিকার সম্মানিত পাঠক-পাঠিকা, শুভাকাঙ্ক্ষী, বিজ্ঞাপনদাতা ও সকল সহযোগীর প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও অনুপ্রেরণাই আমাদের দীর্ঘ পথচলার অন্যতম প্রধান শক্তি। আপনাদের অকৃত্রিম সমর্থন আমাদের এগিয়ে চলার সাহস ও প্রেরণা জোগায়।

বিশেষ করে ভোরের চেতনার সঙ্গে সম্পৃক্ত যেসব প্রতিনিধি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রতিষ্ঠানের প্রতি আপনাদের ভালোবাসা, শ্রম ও অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কর্তৃপক্ষ অতীতেও আপনাদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে, ইনশাআল্লাহ।

সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতায় জাতীয় দৈনিক ভোরের চেতনা আগামী দিনেও সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রেখে আরও বহুদূর এগিয়ে যাবে-এটাই আমাদের প্রত্যাশা।

পরিশেষে, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ভোরের চেতনা পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও সুন্দর আগামীর জন্য জানাই আন্তরিক শুভকামনা।

শুভেচ্ছান্তে, মোহাম্মদ শফিকুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক,
জাতীয় দৈনিক ভোরের চেতনা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

২৮ বছরে পদার্পণ এর শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

আপডেট: ০৮:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬