১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই থানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ২১

নিজ সংসদীয় আসন ঢাকা-৬-এর অন্তর্গত এলাকায় নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ঢাকা-৬ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি এ নির্দেশনা দেন তিনি।

পোস্টে ইশরাক হোসেন ঢাকা-৬ আসনের অন্তর্গত ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ডের পাশাপাশি সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশাল এলাকার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে কঠোর নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় মিছিলের মাধ্যমে পাহারা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে। কোনো এলাকায় নিষিদ্ধ কার্যক্রমে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে।

এ কার্যক্রম পালাক্রমে দিনরাত অব্যাহত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন ইশরাক ।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই থানায় নেওয়ার নির্দেশ দিয়েছেন ইশরাক হোসেন

আপডেট: ১১:১৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬