০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রামপাল ইউপিতে অনিয়মের মহোৎসব: ১% প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ওপর ‘মব’ হামলার অপচেষ্টা, নেপথ্যে সচিব-প্যানেল চেয়ারম্যান সিন্ডিকেট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৮:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / ১১

রামপাল ইউপিতে অনিয়মের মহোৎসব: ১% প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ওপর ‘মব’ হামলার অপচেষ্টা, নেপথ্যে সচিব-প্যানেল চেয়ারম্যান সিন্ডিকেট
‎
‎নাজমুল হাসান:
‎মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদে (ইউপি) উন্নয়ন প্রকল্পের বরাদ্দ লুটপাট, ঘুষ বাণিজ্য এবং স্বেচ্ছাচারিতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। সরকারি ১% (ওয়ান পার্সেন্ট) প্রকল্পের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় ইউপি সচিব মোঃ সোহেল এবং প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারীর চরম অসহযোগিতা ও পরিকল্পিত ‘মব’ (সংঘবদ্ধ হামলা) সৃষ্টির অপচেষ্টার শিকার হয়েছেন দৈনিক বর্তমান কথা’র অনুসন্ধানী প্রতিবেদক দল। মঙ্গলবার (২৪ নভেম্বর, ২০২৬) রামপাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
‎
‎তথ্য চাওয়ায় ক্ষোভ ও চাঞ্চল্যকর স্বীকারোক্তি
‎অনুসন্ধান সূত্রে জানা যায়, ২৪ নভেম্বর দুপুরে দৈনিক বর্তমান কথা’র একটি প্রতিনিধি দল রামপাল ইউনিয়ন পরিষদের ১% উন্নয়ন কাজের বিস্তারিত তথ্য ও হিসাব জানতে ইউপি সচিব মোঃ সোহেলের শরণাপন্ন হন। শুরুতেই তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন সচিব। একপর্যায়ে কৌশলে তথ্য সংগ্রহের চেষ্টা করা হলে ঘটনাস্থলে উপস্থিত হন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারী।
‎সাংবাদিকদের সাথে আলাপকালে প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারী অসহায়ত্ব ও দুঃখ প্রকাশ করে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। তিনি বলেন, “৫০ লাখ টাকা বাজেটের ৬০ শতাংশই স্থানীয় সংসদ সদস্য (এমপি) নিয়ে যান। বিগত সরকারের আমলেও এমনটি হতো না। আমরা নিজেরাই ভুক্তভোগী, ভয়ে এখানে কেউ মুখ খোলার সাহস পায় না।
‎সচিবের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য ও সময়ক্ষেপণের কৌশল
‎প্যানেল চেয়ারম্যানের এমন স্বীকারোক্তির পরপরই সুর পাল্টে ধৃষ্টতাপূর্ণ আচরণ শুরু করেন ইউপি সচিব মোঃ সোহেল। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আমাদের কাছে তথ্য না চেয়ে আপনারা  উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। অবশ্য সেখানে গিয়েও লাভ নেই, কারণ সবকিছু ম্যানেজ করেই চলে। অযথা ঘাঁটাঘাঁটি করে কোনো ফায়দা হবে না।
‎এরপরই তিনি সাংবাদিকদের পরিচয় জানতে চান এবং ঢাকা থেকে কেন এসেছেন তা নিয়ে জেরা শুরু করেন। পরিস্থিতি নিজেদের প্রতিকূলে যাচ্ছে দেখে সচিব ও সেখানে উপস্থিত অপর এক ইউপি সদস্য হঠাৎ অতিমাত্রায় ভদ্রতা ও আপ্যায়নের কৌশল অবলম্বন করেন। ৫ মিনিটের ব্যবধানে পরপর দুবার চা খাওয়ার অনুরোধ এবং পরবর্তীতে দুপুরের খাবারের (লাঞ্চ) প্রস্তাব দিয়ে সাংবাদিকদের আটকে রাখার চেষ্টা করেন তারা। নিজেকে নির্দোষ দাবি করে সচিব বলেন, “আমি এখানে নতুন এসেছি, প্যানেল চেয়ারম্যান ও এমপি মহোদয়ের অনুমতির বাইরে এখানে কোনো কাজ হয় না।
‎গোপনে ছবি তুলে ‘মব’ হামলার ছক
‎আপ্যায়নের আড়ালে ইউপি সচিব মো. সোহেল নিজের মোবাইল ফোনে গোপনে সাংবাদিকদের ছবি তুলে স্থানীয় সন্ত্রাসী ও কিশোর গ্যাং সদস্যদের কাছে পাঠিয়ে পরিষদে আসার খবর দেন। বিষয়টি সাংবাদিকদের নজরে এলে এবং তাদের আচরণ চরম সন্দেহজনক মনে হলে প্রতিবেদক দল দ্রুত পরিষদ ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
‎বিশ্বস্ত ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, সাংবাদিকরা পরিষদ প্রাঙ্গণ ত্যাগ করার কয়েক মিনিটের মধ্যেই ২০ থেকে ২৫টি মোটরসাইকেল যোগে একদল সশস্ত্র যুবক পরিষদে মহড়া দেয় এবং “সাংবাদিকরা কোথায়?” বলে হন্যে হয়ে খুঁজতে থাকে। স্থানীয়দের মতে, রামপাল ইউনিয়ন পরিষদে দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে এর আগেও একাধিকবার সাংবাদিকরা পরিকল্পিত মবের শিকার হয়েছেন।
‎প্রকল্পের ভিত্তিপ্রস্তর নেই, সেবার নামে চলছে ‘হাদিয়া’ বাণিজ্য
‎সরেজমিনে অনুসন্ধানে দেখা গেছে, ১% প্রকল্পের কাজ কাগজে-কলমে সমাপ্ত দেখানো হলেও সরকারি নিয়ম অনুযায়ী প্রকল্পের শুরুতে বাজেট ও কাজের বিবরণ সংবলিত কোনো ভিত্তিপ্রস্তর বা সাইনবোর্ড কোথাও স্থাপন করা হয়নি।
‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী এলাকাবাসী অভিযোগ করেন, পুরো ইউনিয়ন জুড়ে এখন প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারী ও সচিব সোহেলের একচ্ছত্র ত্রাসের রাজত্ব চলছে।
‎সনদ বাণিজ্য: সচিব সোহেলকে নির্ধারিত অঙ্কের হাদিয়া’ (ঘুষ) না দিলে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ কিংবা ট্রেড লাইসেন্সের মতো নাগরিক সেবা পাওয়া অসম্ভব।
‎বিচার-সালিশে ঘুষ: গ্রাম আদালত ও স্থানীয় বিচার-সালিশের নামে প্যানেল চেয়ারম্যানের পকেটে টাকা না ঢুকলে সাধারণ মানুষ ন্যায়বিচার পায় না।দিনের পর দিন ঘুরতে হয় তাদের দ্বারে দ্বারে।
‎জনমনে এখন একটাই প্রশ্ন—কোন অদৃশ্য শক্তির বলে ইউপি সচিব সোহেল এতটা বেপরোয়া? এই দুর্নীতির সিন্ডিকেট থেকে মুক্তি পেতে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেতা তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন রামপাল ইউনিয়নের ভুক্তভোগী জনসাধারণ।
‎অস্বীকার ও অকাট্য প্রমাণ
‎এ বিষয়ে অভিযুক্ত ইউপি সচিব মোঃ সোহেলের বক্তব্য জানতে দৈনিক বর্তমান কথা’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি সম্পূর্ণ ঘটনা অস্বীকার করেন। তবে দৈনিক বর্তমান কথা’র অনুসন্ধানী দলের হাতে সংরক্ষিত ভিডিও ফুটেজ ও কল রেকর্ডে সচিবের ঘুষ বাণিজ্য, ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং সরকারি অর্থ আত্মসাতের অকাট্য প্রমাণ রয়েছে, যা বর্তমান সরকারের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করছে।
‎বিশেষকরে,ইউপি সচিব মো. সোহেলের পূর্ববর্তী কর্মস্থলের ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য নিয়ে আসছে পরবর্তী বিশেষ প্রতিবেদন। চোখ রাখুন দৈনিক বর্তমান কথা’র পাতায়।)
‎

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

রামপাল ইউপিতে অনিয়মের মহোৎসব: ১% প্রকল্পের তথ্য চাওয়ায় সাংবাদিকদের ওপর ‘মব’ হামলার অপচেষ্টা, নেপথ্যে সচিব-প্যানেল চেয়ারম্যান সিন্ডিকেট

আপডেট: ০৮:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬