০৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / ৪৫৩

ভুটানকে হারানোর পর হামজাদের উচ্ছ্বাস। এই অনুভূতিটা সিঙ্গাপুর ম্যাচের পরও চান হামজা/বাফুফে

ক্রীড়া প্রতিবেদন

ভুটানের বিপক্ষে ম্যাচে ঘরের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে অভিষিক্ত হন হামজা চৌধুরী। সে ম্যাচে দলের জয়ে সরাসরি অবদান না রাখলেও মাঠে ও মাঠের বাইরে দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ ও উন্মাদনা স্পর্শ করেছে এই লেস্টার সিটি মিডফিল্ডারকে।

তবে এবার তার সামনে আরও একটি বড় সুযোগ—প্রতিযোগিতামূলক ম্যাচে দেশের মাটিতে অভিষেক। প্রতিপক্ষ এবার সিঙ্গাপুর। ভারতের মাঠে ম্যাচ ড্র করার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এবার ঢাকার ম্যাচেও জয়ের প্রত্যাশা তার কণ্ঠে।

এক সাক্ষাৎকারে হামজা বলেন,
🗣️ “আমরা খুব কনফিডেন্স পাইছি ভারত ম্যাচ থেকে। আমরা জানি আমরার বড় চান্স আছে। আমরা দেশের মাটিতে খেলতেছি। আমার টিমের খুব ইমপ্রুভ হইছে, সো বড় অপরচুনিটি আছে আমাদের সাকসেসফুল হওয়ার।”

ঢাকায় থাকার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন,
🗣️ “আসলে বেশি বের হতে পারছি না, ট্রেনিং ক্যাম্প আছে, মিটিং আছে। ঈদের দিন, জুম্মাতেও গেছিলাম ফ্রাইডে-তে। ভালা হইছে, বাট আমি আসলে বেশি বাংলাদেশ দেখছি না।”

ভুটানের বিপক্ষে জয়ের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে একটি বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর বাড়তি প্রেরণা এবার হয়তো দলকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকার সাভারের হেমায়েতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাভার প্রতিনিধি। ​শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ৩ টার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ লেবার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সবুজের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে নজরুল ইসলাম সবুজ বলেন শিশু রামিসাকে ধর্ষণ করে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই অপরাধীরা পার পেয়ে যাওয়ার সাহস পাচ্ছে।” বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন ও বাংলাদেশ লেবার ফেডারেশনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে। বলেন, আজ নারী ও শিশুরা ঘরে কিংবা বাইরে কোথাও নিরাপদ নয়। বক্তারা অনতিবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তার করে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ইয়াসিন আরাফাত (সভাপতি, সাভার থানা কমিটি) শ্রী রবিন চন্দ্র রায় (সহ-সভাপতি)তনিমা হামিদ সুমি (সাধারণ সম্পাদক)নাজমুল ইসলাম রাকিব (দপ্তর সম্পাদক)মোছাঃ মুন্নী খাতুন (নারী বিষয়ক সম্পাদক)মোছাঃ মনিরা খাতুন (অর্থ বিষয়ক সম্পাদক)এস রহমান (কার্যকরী সদস্য)এ সময় বিভিন্ন পোশাক কারখানার ইউনিয়নভুক্ত বিপুল সংখ্যক শ্রমিক ও স্থানীয় সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

আপডেট: ১১:৫১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫