সাভার ও আশুলিয়া বাসীকে পবিত্র ঈদুল আযহা’র অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।
- আপডেট: ০৯:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১
সাভার ও আশুলিয়া বাসীকে পবিত্র ঈদুল আযহা’র অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।
বাহার ইসলাম সাভার প্রতিনিধি। ।
এক শুভেচ্ছা বার্তায় রাশেদুল আহসান রাশেদ। বলেন, “ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে এক অনন্য শিক্ষার বার্তা নিয়ে আসে। কুরবানির মূল দর্শন হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার, হিংসা কে বিসর্জন দেওয়া।
রাশেদুল আহসান রাশেদ আরও বলেন সাভার ও আশুলিয়ার সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন এই আনন্দের সমান অংশীদার হতে পারেন। একই সাথে তিনি সবাইকে ত্যাগের মহিমায় সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।শুভেচ্ছা বার্তার শেষাংশে সাভার ও আশুলিয়া বাসীকে আবারও অগ্রিম “ঈদ মোবারক” জানান এবং ত্যাগের এই উৎসবকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।




















