সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বাসীকে পবিত্র ইদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদ প্রার্থী যুব সমাজের আইকন যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
- আপডেট: ০৯:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৩
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন বাসীকে পবিত্র ইদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন অত্র ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান পদ প্রার্থী যুব সমাজের আইকন যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
বাহার ইসলাম সাভার প্রতিনিধি।
এক শুভেচ্ছা বার্তায় শাওন সরকার । বলেন, “ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে এক অনন্য শিক্ষার বার্তা নিয়ে আসে। কুরবানির মূল দর্শন হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার, হিংসা কে বিসর্জন দেওয়া।
তিনি আরও বলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন এই আনন্দের সমান অংশীদার হতে পারেন। একই সাথে তিনি সবাইকে ত্যাগের মহিমায় সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।শুভেচ্ছা বার্তার শেষাংশে তেঁতুলঝোড়া ইউনিয়ন বাসীকে আবারও অগ্রিম “ঈদ মোবারক” জানান এবং ত্যাগের এই উৎসবকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।