০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য*

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৭:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • /

*বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য*

বগুড়ার আদমদীঘিতে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে মানবিক উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বগুড়ার আদমদীঘিতে তিন মাসের প্রশিক্ষণ শেষে ২০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। শুক্রবার সান্তাহার পৌর শহরের বশিপুর শখের পল্লী বিনোদন কেন্দ্রে তাঁদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু। বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সহসভাপতি আহসান হাবীব তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন ও সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর রহমান।

আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র কর্মকর্তা মামুন, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান টুলু, কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠাণ্ডা আজাদ, উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, শুভসংঘের আদমদীঘি শাখার সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, সহসভাপতি শাহিনা জোয়ারদার প্রমুখ।

সেলাই মেশিন পেয়ে ছাতিয়ান গ্রামের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া বলে, ‘আমি দাদির কাছে থাকি। রোজগার করে খাওয়ানোর মতো আমার তেমন কেউ নেই। খবর পেয়ে বসুন্ধরা শুভসংঘের সেলাই প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে আজ সেলাই মেশিন পেয়েছি। এখন এই সেলাই মেশিন দিয়ে আয়-রোজগার করে নিজের পড়ালেখার খরচ জোগাতে পারব। আমি বসুন্ধরা শুভসংঘের প্রতি চিরকৃতজ্ঞ।’

ডলি আক্তার নামের আরেকজন বলেন, ‘এই সেলাই মেশিন পেয়ে সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারব। ছেলেমেয়েদের ভালোভাবে লেখাপড়া করাতে পারব। বসুন্ধরা শুভসংঘের প্রতি চিরদিন ঋণী হয়ে থাকব। আমার মতো অনেক অসহায় নারী এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী হয়ে অন্ধকার থেকে আলোর মুখ দেখছেন।

অনুষ্ঠানে এসব সেলাই মেশিন পাওয়া নারীরা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তাঁর পরিবারের জন্য দোয়া করেন।

মাহফুজুল হক টিকন বলেন, এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ২০টি পরিবার আজ প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছে, যা তাদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ নারীদের ক্ষমতায়ন ও সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
##

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

বসুন্ধরা শুভসংঘের দেওয়া সেলাই মেশিনে বদলাবে নারীর ভাগ্য*

আপডেট: ০৭:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬