দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল বাংলাদেশিকে অগ্রিম ইদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুব সমাজের আইকন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন।
- আপডেট: ০৯:৪১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ১১২
দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল বাংলাদেশিকে অগ্রিম ইদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুব সমাজের আইকন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দীন।
বাহার ইসলাম সাভার প্রতিনিধি ।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ ও দেশের বাহিরে অবস্থানরত সকল বাংলাদেশিকে অগ্রিম ইদুল আযহা’র শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজ সেবক যুব সমাজের আইকন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন।
এক শুভেচ্ছা বার্তায় তমিজ উদ্দিন বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই করা নয়, বরং নিজের ভেতরের অহংকার, হিংসা কে বিসর্জন দেওয়ার এক মহান উৎসব।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে, বিশেষ করে ধনী-দরিদ্র নির্বিশেষে সবার মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমার কামনা। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলি।”
শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে নিরাপদে ও আনন্দের সাথে ঈদ উদযাপনের আহ্বান জানান।












