সাভার পৌর ৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল আযহা’র অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন অত্র এলাকার জনপ্রিয় কাউন্সিল পদপ্রার্থী হাজী মোহাম্মদ আলী মোল্লা।
- আপডেট: ০৯:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
- / ৩
সাভার পৌর ৯নং ওয়ার্ড বাসীকে পবিত্র ঈদুল আযহা’র অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন অত্র এলাকার জনপ্রিয় কাউন্সিল পদপ্রার্থী হাজী মোহাম্মদ আলী মোল্লা।
বাহার ইসলাম সাভার প্রতিনিধি।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাভার পৌর এলাকাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর ৯নং ওয়ার্ড বি এন পির সাধারণ সম্পাদক অত্র এলাকার জনপ্রিয় কাউন্সিল পদপ্রার্থী হাজী মোহাম্মদ আলী মোল্লা।
এক শুভেচ্ছা বার্তায় হাজী মোহাম্মদ আলী মোল্লা
বলেন, “ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে এক অনন্য শিক্ষার বার্তা নিয়ে আসে। কুরবানির মূল দর্শন হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের ভেতরের অহংকার, হিংসা কে বিসর্জন দেওয়া।
তিনি আরও বলেন সাভার পৌর ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করে বলেন, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন এই আনন্দের সমান অংশীদার হতে পারেন। একই সাথে তিনি সবাইকে ত্যাগের মহিমায় সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।শুভেচ্ছা বার্তার শেষাংশে হাজী মোহাম্মদ আলী মোল্লা সাভার পৌরবাসীকে অগ্রিম “ঈদ মোবারক” জানান এবং ত্যাগের এই উৎসবকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।




















