এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করেছেন ৫ লাখের বেশি শিক্ষার্থী
- আপডেট: ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / ২৫৬
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশই পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
আরও পড়ুন
https://bortomankotha.com/post/19646
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন। তাদের মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী পাস করেছেন। গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
অর্থাৎ, ৪১ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী—অর্থাৎ ৫ লাখ ৮ হাজার ৭০১ জন—পরীক্ষায় ফেল করেছেন।
এর আগে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।












