০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ইসলাম ধর্ম এবং মহানবীকে অবমাননার অভিযোগে ব্লগারের বিরুদ্ধে মামলা, তদন্তে শাহাজানপুর থানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১৪

ইসলাম ধর্ম এবং মহানবীকে অবমাননার অভিযোগে ব্লগারের বিরুদ্ধে মামলা, তদন্তে শাহাজানপুর থানা
ইসলাম ধর্ম, মহান আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রকাশের অভিযোগে সানিমুল হাসিব জাকি নামে এক লেখক ও ব্লগারের বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি তার ব্যক্তিগত ওয়েবসাইট ও এক্স অ্যাকাউন্টে ধারাবাহিকভাবে এমনসব লেখা প্রকাশ করেছেন, যা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
মামলার বাদী আব্দুল্লাহ আল মামুন আদালতে দাখিল করা অভিযোগে দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে ইসলাম ধর্মকে কটাক্ষ এবং মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করে সামাজিক অস্থিরতা সৃষ্টির পরিবেশ তৈরি করেছেন। তিনি আদালতের কাছে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
৩রা সেপ্টেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক অভিযোগটি আদালতের ৬ নং কক্ষে শুনানী শেষে আমলে নেন (শাহাজানপুর থানা)। একই সঙ্গে মামলার তদন্তভার পি বি আই (পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশান)কে দেওয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, মামলাটি বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ এর ২৯৫ এবং ২৯৮ ধারায় দায়ের করা হয়েছে। মামলার নথি নম্বর সি.আর.-১৩১/২০২৬।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, অভিযুক্ত ব্যক্তি তার অনলাইন প্ল্যাটফর্মে ইসলাম ধর্ম ও নবী-রাসূলদের নিয়ে অশালীন ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে।
তবে এ বিষয়ে সানিমুল হাসিব জাকির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মামলার পরবর্তী শুনানি ও তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ই অক্টোবর।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ইসলাম ধর্ম এবং মহানবীকে অবমাননার অভিযোগে ব্লগারের বিরুদ্ধে মামলা, তদন্তে শাহাজানপুর থানা

আপডেট: ০৮:৩৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬