০১:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

টঙ্গীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, কাউন্সিলর প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৬:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৯৩

টঙ্গীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, কাউন্সিলর প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: টঙ্গীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৫ নং ওয়ার্ড ঈদ পূর্ণমিলনী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি সভা গতকাল শুক্রবার বিকেলে টঙ্গীর মেইল গেইট এলাকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে। ঈদ পরবর্তী সৌহার্দ্য বিনিময়, পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে। সভাকে ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫৫ নং ওয়ার্ড উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা মিয়ার সভাপতিত্বে এবং ৫৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আমির মোঃ মুক্তার হুসাইন মুন্সির পরিচালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুক এবং গাজীপুর সিটি করপোরেশন জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ডক্টর মোঃ হাফিজুর রহমান। এছাড়াও ৫৫ নং ওয়ার্ডের মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবুল মান্নান, মোঃ সিরাজুল ইসলাম, মোঃ নুর নবী পারভেজ, মোঃ নুর ইসলাম সুমন, মোঃ আশিকুর রহমান, মাওলানা মুরশিদ আলম, আবু সাইদ মোড়ল, টঙ্গী পূর্ব থানা জামায়াতে ইসলামী আমির মোঃ নজরুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামী আমীর মোঃ আনোয়ার হোসেন ভুইয়া, শাহাদাত হোসেন রাব্বি ও জহিরুল আমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক সমাজ গঠনের মাধ্যমে উন্নত নগর গড়ে তোলা সম্ভব। দলমত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণ ও সহযোগিতা পেলে উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ডক্টর মোঃ হাফিজুর রহমান এবং ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলামকে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। সভা শেষে ঈদ পুনর্মিলনীর আনন্দঘন পরিবেশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

টঙ্গীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী, কাউন্সিলর প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট: ০৬:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬