১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নবীনগরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন 

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১২:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ২৬৪

নবীনগরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

মোঃ লিটন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ৮/৪/২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই সংবাদকর্মী সোহেল খান ও আশরাফুল হকের  বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা ও হয়রানি মূলক মামলার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে থানা ফটকের সামনে মানববন্ধন করে নবীনগর সমন্বিত সকল প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও সুধী সমাজ।

নবীনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে ও সঞ্জয় শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেবজুল বাহার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম বাবুল, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি রহমত উল্লাহ, সহ সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ জীবন, মডেল প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমন উদ্দিন, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুবেল আকরাম, এন টিভির অনলাইন প্রতিনিধি কাউসার আলম, নিউজ মডেল প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা নার্গিস আক্তার সহ সাংবাদিক শাকিল সদ্দার, মিঠু সূত্রধর পলাশ, মাজেদুল ইসলাম, শফিউল আলম সৌরভ, আলমগীর খন্দকার, নবীনগর অনলাইন টিভির পরিচালক পারভেজ খান, আবূ সূফী, মোঃ: লিটন , আমীর হোসেন, মাহবুব, মেহেদী হাসান, ফজলের রাব্বি পাপ্পু, রুহেল,রাজন,সহ সোহেল খান ও আশরাফুল হক প্রমুখ।

বক্তারা তরুণ দুই সংবাদকর্মীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ার নিবাসী কুতুব উদ্দিনের মেয়ে মোছাঃ ডলি বেগম বাদী হয়ে একটি কুচক্রী মহলের ইশারায় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সোহেল খান ও দেশ এডিশন উপজেলা প্রতিনিধি আশরাফুল হকের বিরুদ্ধে ৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাঁস চুরির অপবাদ দিয়ে মিথ্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে দুই সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন 

আপডেট: ১২:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬