০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

পাঁচবিবিতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৯:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৩৫০

পাঁচবিবিতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

মহান ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি’র উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটির নেতৃত্ব দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ফয়সল আলিম এবং পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি ও জয়পুরহাট জেলা বিএনপি’র সদস্য জনাব আব্দুল গফুর মন্ডল।

বিজয় র‍্যালিটি পাঁচবিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, যেখানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিতে দেশপ্রেম, গণতন্ত্র ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনমূলক বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম ও মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল, পাঁচবিবি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক, পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও সাংগঠনিক সম্পাদক এবং বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, পাঁচবিবি পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ নওশাদ আলী, পাঁচবিবি উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, ধরঞ্জি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ, আইমা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হামিদুল ইসলাম, পাঁচবিবি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস এম মাসুম, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল এবং মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুর রহমান রাব্বুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

পাঁচবিবিতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

আপডেট: ০৯:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫