১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

লক্ষ শহীদের রক্তস্নাত আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার মহিমান্বিত বিজয়ের প্রতি গভীরতম শ্রদ্ধা,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০১:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / ৪০২

লক্ষ শহীদের রক্তস্নাত আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার মহিমান্বিত বিজয়ের প্রতি গভীরতম শ্রদ্ধা

কাজী আরিফ
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া! মহান বিজয় দিবস! ১৬ ডিসেম্বর, মঙ্গলবার! সময় ঃ ৭ টা ৪০ মিঃ
বিজয়ের আলোয় উদ্ভাসিত মহান ডিসেম্বর—অবকাশ (ফারুকী পার্ক) স্মৃতিসৌধে বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আবেগঘন শ্রদ্ধা নিবেদন,বলি গেছে লক্ষ প্রাণ—তবুও মাথা নত হয়নি বাঙালি; অবশেষে পেয়েছি স্বাধীনতার বিজয়মাল্য।১৯৭১ সালের রক্তঝরা মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগে জন্ম নিয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ—সেই সব বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আবেগঘন শ্রদ্ধা নিবেদন করেছে।বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এনামুল হক আরিফ ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবু তাহের-এর নেতৃত্বে জেলা, সদর ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ ঐতিহাসিক(ফারুকি পার্ক) অবকাশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকালে নীরবতা নেমে আসে স্মৃতিসৌধ প্রাঙ্গণে—সেই নীরবতায় ছিল লক্ষ শহীদের আর্তনাদ, ত্যাগ আর বিজয়ের গৌরবগাথা। শহীদদের পবিত্র রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং স্বাধীনতার চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশ গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে উপস্থিত জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক মিনহাজনবী পলাশ, সহ-সভাপতি শাহ আলম পালোয়ান, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা উদ্দিন, অর্থ সম্পাদক আল আমিন খন্দকার, সহ-অর্থ সম্পাদক শেখ রাজেন, দপ্তর সম্পাদক কাজী আরিফসহ জেলা কমিটির নেতৃবৃন্দ বিজয়ের চেতনাকে ধারণ করে শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়াও বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আকরাম শাহ, দপ্তর সম্পাদক জুয়েল ভূঁইয়াসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।আখাউড়া উপজেলা শাখা থেকে উপস্থিত ছিলেন সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আল শাহারিয়া, অর্থ সম্পাদক মো. হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী সহ অসংখ্য নেতাকর্মী ও সদস্যবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা আবেগাপ্লুত কণ্ঠে বলেন,“লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা শুধু একটি ভূখণ্ড নয়—এ আমাদের আত্মপরিচয়, আমাদের অস্তিত্ব। এই বিজয়ের চেতনাকে ধারণ করেই সাংবাদিক সমাজকে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং দেশপ্রেমের আদর্শে অবিচল থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান, যেন শহীদদের আত্মত্যাগ কখনো বিস্মৃত না হয়।অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণমাধ্যমের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

লক্ষ শহীদের রক্তস্নাত আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার মহিমান্বিত বিজয়ের প্রতি গভীরতম শ্রদ্ধা,,

আপডেট: ০১:৪৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫