১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গল বিধবা কুহিনুর বেগমের জমি জোড় পুর্বক দখলের অভিযোগ,,,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৫:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ৪২১

শ্রীমঙ্গল বিধবা কুহিনুর বেগমের জমি জোড় পুর্বক দখলের অভিযোগ

বিশ্বজিৎ কর (মৌলভীবাজার প্রতিনিধি)
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিধবা কুহিনুর বেগমের জমি জোড় পুর্বক দখলের অভিযোগ উঠেছে। হুগলিয়া মৌজার আর এস ১৯৬নং দাগের প্রায় ১২০ শতক ভূমি জোর পূর্বক দখল করে নেয় এলাকার শামীম আহমদ, সোহল রানা গং।
উপজেলাধীন সিন্দুরখান রোড এলাকার স্থায়ী বাসিন্দা কহিনুর বেগম। এই বিষয়ে এলাকার রানী, সেলিম মিয়া জানান, কুহিনুর বেগম এর স্বামী মারা যাওয়ার পর তার ২ সন্তান দেশের বাহিরে থাকায় তিনি তার বসত বাড়িতে একা বসবাস করতেন। আর এই সুযোগ নিয়ে কিছু সন্ত্রাসীরা গত ১৫ মার্চ( শনবার) ভূমি দখল করার জন্য তার বসত ঘরে ডোকে হয়রানি করে। এই বিষয়ে ভুক্তভোগী কুহিনুর বেগম এলাকার গন্যমান্য ব্যক্তিদের কাছে শরণাপন্ন হন। সন্ত্রাসীরা মুরুব্বি গণদেরকেও হুমকি ধামকি দেয়। পরে কুহিনুর বেগম মুরুব্বি গণদের কথায় আইনের আশ্রয় নিলে সন্ত্রাসীরা তার উপর ক্ষুব্ধ হয়ে তার বসত বাড়িতে ঢুকে প্রাণে হত্যার চেষ্টা করে। একদিন রাস্তায় পেয়ে কুহিনুর বেগমকে অপহরণ করার চেষ্টা করে। কিন্তু রাস্তার মানুষ এর সহায়তায় তিনি বেঁচে যান। কুহিনুর বেগম নিজের প্রাণ বাঁচাতে নিজ বসতবাড়ি ছেড়ে শহর ত্যাগ করেন। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি প্রতিবেদকের নিকট বলেন, কুহিনুর বেগম একজন বয়স্ক মহিলা প্রায় সময় অসুস্থ থাকেন। তিনি একা বসবার করেন। তাঁকে দেখা শুনা করার কোন মানুষ নেই। তাই তার সন্তানরা তাদের মায়ের সুরক্ষার জন্য উক্ত কুহিনুর বেগমকে তাদের কাছে ইংল্যান্ড (যুক্ত রাজ্য) নিয়ে যান। কুহিনুর বেগম প্রতিবেদকের নিকট আক্ষেপ করে বলেন, প্রবাসীদের মা-বাবা কি দেশে নিরাপদ ভাবে থাকতে পারে না? বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কি তাদের কোন নিরাপত্তা দিতে পারে না। উক্ত ঘটনার এখনও কোন সুরাহা হয়নি।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

শ্রীমঙ্গল বিধবা কুহিনুর বেগমের জমি জোড় পুর্বক দখলের অভিযোগ,,,,

আপডেট: ০৫:৪৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫