০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মানিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৪:৪৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ৩৯৭

মানিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
তিনটহরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত মাসুদ আলম মীরসরাইয়ের বাসিন্দা

রবিউল ইসলাম, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ মাসুদ আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের তিনটহরী মহিলা মাদ্রাসা সংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাসুদ মোটরসাইকেল নিয়ে তিনটহরী থেকে গাড়ীটানার দিকে যাচ্ছিলেন। এসময় চট্টগ্রামগামী একটি বাস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা খাগড়াছড়ি পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ আলম চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরালগঞ্জ থানার খিল মোবারী এলাকার বাসিন্দা প্রয়াত খোরশেদ আলমের ছেলে। তিনি মানিকছড়ির তিনটহরী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি গাড়ি মেরামতের গ্যারেজে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান রুবেল বলেন, “লাশ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত খাগড়াছড়ি পরিবহনের বাসটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মানিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর,,

আপডেট: ০৪:৪৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫