০১:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপি থেকে প্রার্থী’ লড়বেন আব্দুল ওয়াদুদ ভূইয়া,,

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১০:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / ৫৪৭

মোঃ রবিউল ইসলাম, (খাগড়াছড়ি) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে আব্দুল ওয়াদুদ ভূইয়াকে, আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আজ বিকেল সংবাদ সম্মেলনে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। খাগড়াছড়ি থেকে মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূইয়া।

৩ নভেম্বর সোমবার ঢাকায় স্থায়ী কমিটির বৈঠক শেষে আসন্ন সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে, ওয়াদুদ ভূঁইয়ার নাম প্রকাশ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরো জানান, এটি সম্ভাব্য হলেও প্রায় চূড়ান্ত তালিকা।

ওয়াদুদ ভূঁইয়া এর আগে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে খাগড়াছড়ি আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বী, আওয়ামী লীগের প্রার্থী কল্প রঞ্জন চাকমাকে প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। সরকার তাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। তার আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন হয়।

১/১১ ফখরুদিদ্দন- মইনদ্দিন সরকারের আমলে রোষানলে পড়েন। এরপর প্রতিবার দলীয় মনোনয়ন পেলেও তিনি নির্বাচন করতে পারননি। এদিকে খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়া ধানের শীষ প্রতীকে মনোনয়ন পাওয়ায়, নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দলটির নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিএনপি থেকে প্রার্থী’ লড়বেন আব্দুল ওয়াদুদ ভূইয়া,,

আপডেট: ১০:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫