১২:২২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৩৫৬

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড (বিয়ারিং স্প্রিং) খুলে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে খেজুরবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবুল কালাম (৩৫–৪০)। তার বাড়ি শরীয়তপুর জেলায়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক বিষয়টি নিশ্চিত করে জানান, “বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই একজন পথচারীর মৃত্যু হয়েছে।”

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, দুর্ঘটনার সময় আবুল কালাম ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ উপর থেকে বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একইসঙ্গে স্প্রিংটি পাশে থাকা একটি চপ–শিঙাড়ার দোকানে আঘাত হানলে দোকানের কাচ ভেঙে দুইজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ছিটকে পড়া স্প্রিংটির ওজন প্রায় ৪০–৫০ কেজি।

দুর্ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, “কখন চলাচল পুনরায় শুরু হবে তা এখনও নিশ্চিত নয়।”

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকে। দ্বিতীয়বারের মতো এমন দুর্ঘটনা ঘটায় প্রকল্পের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড বসানো থাকে। প্রতিটির ওজন ১৪০–১৫০ কেজি পর্যন্ত। এগুলো ছাড়া ট্রেন চালালে উড়ালপথ স্থানচ্যুত বা দেবে যেতে পারে।

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন,

“ফার্মগেটের খেজুরবাগান মোড়ের নির্মাণ নকশায় ত্রুটি রয়েছে। এর আগে এমন দুর্ঘটনা ঘটলেও জাপানিজ ঠিকাদার তা ঠিক করেনি।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ

আপডেট: ০৪:০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫