০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

গৌরীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: অপপ্রচারের অভিযোগ স্থানীয় পরিবারের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০২:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ২৮৫

গৌরীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: অপপ্রচারের অভিযোগ স্থানীয় পরিবারের
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে একই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সামাজিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আঙ্গাউড়া গ্রামের মৃত মোস্তাক মাস্টার জীবিত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে তার প্রথম স্ত্রী আদালতের আশ্রয় নেন। আদালতের রায়ে মোস্তাক মাস্টারের প্রায় তিন একর সম্পত্তির মালিকানা প্রথম স্ত্রী লাভ করেন। পরবর্তীতে প্রথম স্ত্রী তার স্বামী মোস্তাক মাস্টারকে এক একর সম্পত্তি দানপত্রের মাধ্যমে হস্তান্তর করেন। বাকি প্রায় দুই একর সম্পত্তি জীবিত অবস্থায় তিনি নিজেই তার চার মেয়ে ও এক ছেলে—মোট পাঁচ সন্তানের মধ্যে কবলা করে দেন।

এই সম্পত্তির অংশীদাররা পরবর্তীতে তাদের দখলকৃত জমি থেকে কিছু অংশ বিক্রিও করেন বলে জানা যায়। তবে বি.এস. খতিয়ানে ভুলবশত মোস্তাক মাস্টারের দ্বিতীয় মেয়ে মুন্নির নামে প্রায় দুই শতক জমির পর্চা হয়ে যায়।

উল্লেখ্য, এই জমি আদালতের রায়ে মুন্নির মা স্বামীর নামে মালিকানা নিশ্চিত হয় এবং তিনি তা দলিলের মাধ্যমে সন্তানদের মধ্যে ভাগ করে দেন। ফলে মুন্নি দলিলসূত্রে সম্পত্তির মালিক হলেও পর্চা অনুযায়ী সেই পৈত্রিক জমির মালিকানা তার নামে হয়নি বলে দাবি করেন স্থানীয়রা।

এ বিষয়ে রব মিয়া বলেন, “আমি ওই দিন বাড়িতে ছিলাম না। আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী পলি বেগমের সঙ্গে মুন্নির কথাকাটাকাটি হয়। পরে আমি বাড়িতে এসে জানতে পারি, কোনো মারধর বা শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেনি। কিন্তু আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।”

তিনি আরও অভিযোগ করেন, নিকটস্থ পুলিশ ফাঁড়িতে অভিযোগ না নেওয়ায় মুন্নি বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে এবং পরে আদালতে মামলা দায়ের করেছে।

এ বিষয়ে তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বলেন, “আমরা স্থানীয়দের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলাম। পরে শুনেছি, মুন্নি আদালতে মামলা করেছে।”

স্থানীয়দের মতে, বিষয়টি এখন আইনের আওতায় থাকায় আদালতের রায়ের দিকেই তাকিয়ে আছে দুই পক্ষ।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

গৌরীপুরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ: অপপ্রচারের অভিযোগ স্থানীয় পরিবারের

আপডেট: ০২:৫৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫