০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

লায়ন মাসুদুজ্জামান মাসুমকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের শুভেচ্ছা,,,দৈনিক বর্তমান কথা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০১:৫৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ৩২৭

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন (বিএলএফ) ভবনে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩ ২০২৫-২০২৬ এর নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মাসুদুজ্জামান মাসুমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন, লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি এবং অত্র ক্লাবের বিএলএফ-এর ৫২ জন আজীবন সদস্যদের প্রতিনিধি আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ লায়ন মাসুদুজ্জামান মাসুমকে শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বে লায়ন্স ক্লাবের সেবামূলক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় লায়ন্স ডিস্ট্রিক্টের নেতৃবৃন্দ ও বিভিন্ন ক্লাবের সদস্যরা উপস্থিত থেকে আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

লায়ন মাসুদুজ্জামান মাসুমকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের শুভেচ্ছা,,,দৈনিক বর্তমান কথা

আপডেট: ০১:৫৭:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫