১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ও অপরাধ দমনে বিশেষ অভিযান মাঠে নেমেছে মহানগর পুলিশ (এসএমপি) রেডসিগন্যাল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১

সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ও অপরাধ দমনে বিশেষ অভিযান মাঠে নেমেছে মহানগর পুলিশ (এসএমপি) রেডসিগন্যাল

তপন কুমার সাহাঃ বিশেষ প্রতিবেদক

নগরীতে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রোববার রাত থেকে এ অভিযান শুরু হয়।

এ অভিযানে কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধেও নেওয়া হবে ব্যবস্থা। রাতে অকারণে নগরের গলি বা মোড়ে কিশোররা অযথা গুরাগুরি করলেই ধরেবে পুলিশ।

এসএমপি সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও অবৈদ ব্যবসা পরিচালনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান শুরু হয়েছে। অভিযানে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি ও তৎপরতা।

রোববার রাত ১০টার দিকে নগরীর চৌহাট্টায় বিপুলসংখ্যক পুলিশ সদস্যকে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তারযোগ্য ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ নজরদারি করা হবে। পাশাপাশি বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে যত ছিনতাই বা বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে তার বেশিরভাগের সাথে কিশোর এবং তাদের থেকে একটু বেশি বয়সী তরুণরা জড়িত। সারাধারণ জনগন-পথচারী যাতে রাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, যাতে কোন চুরি ছিনতাই না ঘটে এজন্য আজকে থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে।

তিনি বলেন, আমরা একটা বার্তা দিতে চাই, যাদের রাস্তাঘাটে কোন কাজ নেই, তারা যেনো রাতে অকারণে অলিতে-গলিতে বা মোড়ে খারাপ ছেলেদের সাথে আড্ডা না দেয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সিলেটে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ও অপরাধ দমনে বিশেষ অভিযান মাঠে নেমেছে মহানগর পুলিশ (এসএমপি) রেডসিগন্যাল

আপডেট: ১১:৫০:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬