রাজবাড়ীতে ইসলাম অবমাননার অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে মামলা, আদালত প্রাঙ্গণে তীব্র উত্তেজনা
- আপডেট: ০৮:৪২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
- / ৩
রাজবাড়ীতে ইসলাম অবমাননার অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে মামলা, আদালত প্রাঙ্গণে তীব্র উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীতে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য প্রকাশের অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি রাজবাড়ী আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহমেদ ১৮ মার্চ ২০২৫ (মঙ্গলবার) মামলাটি আমলে নেন। মামলার নম্বর সি.আর-৩০৪/২০২৫। অভিযোগটি দৈনিক নবযুগ নামের একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে প্রকাশিত বিবিধ মতামতের বিরুদ্ধে আনা হয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্যে রাজবাড়ী সদর পুলিশ থানার গোয়েন্দা সংস্থা (ডিটেক্টিভ ব্রাঞ্চ) এর অফিসার-ইন-চার্জকে দায়িত্ব দেয়া হয়েছে।
মামলার বাদী অভিযোগ করেন, “আওয়ামী দুঃশাসনের পরের অধ্যায় কী ইসলামী উগ্র মৌলবাদ?” শীর্ষক ওই প্রতিবেদনে ইসলাম ধর্ম ও মুসলিম সম্প্রদায়কে অবমাননা করা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে মোট ২৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন মুনায়েম আহমেদ, মোহাম্মদ আব্দুল কাদের সুমেল, মোঃ জাকির হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, মিজানুর রহমান, আবু বকর সিদ্দিক, জুবায়ের আহমেদ, শাহরিয়ার মোঃ নাফিস খান, মোঃ মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, মোঃ মাসুম সাজ্জাদ, মোঃ মিজানুর রাহমান, ফাতেহা তাসবি সহ অন্যান্য।
আদালত সূত্রে জানা যায়, মামলার শুনানির জন্য প্রতিবেদন দাখিল সংক্রান্ত পরবর্তী তারিখ আগামী ২৫ জুন ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, মামলার শুনানির দিন আদালত প্রাঙ্গণে বিভিন্ন ইসলামপন্থী দলের নেতাকর্মীরা মিছিল ও স্লোগান দেন। তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
রাজবাড়ী থানা পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অন্যদিকে, দৈনিক নবযুগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।











