০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

হানিমুনে হাফপ্যান্ট পরা ছবিতে সমালোচনার মুখে অভিনেত্রী শবনম ফারিয়া

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / ২২৩

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের পর হানিমুনে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একাধিক ছবির কারণে সমালোচনার মুখে পড়েছেন।

প্রায় পাঁচ বছর আগে প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ১৯ সেপ্টেম্বর তিনি বিয়ে করেন তানজিম তৈয়বকে। ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে খেজুর ছিটিয়ে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তানজিম তৈয়ব দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

বিয়ের পর এ নবদম্পতি হানিমুনে যান শ্রীলংকা ও মালদ্বীপে। সেখান থেকেই ফারিয়া তার ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো ফেসবুকে শেয়ার করছেন নিয়মিত।

সম্প্রতি শ্রীলংকার গালে শহর থেকে হাফপ্যান্ট পরা একটি ছবি পোস্ট করার পর নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর মালদ্বীপে সাগরের পাড়ে তোলা আরও একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি ডলফিন দেখার জন্য ক্রুজে উঠেছেন। ছবির ক্যাপশনে ফারিয়া লেখেন—

“আমি একেবারেই ঠান্ডা ছিলাম। কিন্তু ভেতরে ভেতরে জীবনের প্রতিটি পছন্দ নিয়ে প্রশ্ন তুলছিলাম, যার কারণে সকাল ৬টায় ডলফিন ক্রুজের জন্য ঘুম থেকে উঠেছিলাম… তারপর ডজনখানেক ডলফিন দেখে তাৎক্ষণিকভাবে সব মাফ করে দিলাম।”

তবে সামাজিক মাধ্যমে তার পোশাক নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করছেন, বিয়ের সময় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে তিনি একধরনের ধার্মিকতার প্রতিচ্ছবি দেখালেও পরে হাফপ্যান্ট পরা ছবি প্রকাশ করে ভিন্ন বার্তা দিয়েছেন।

এক নেটিজেন লিখেছেন, “মসজিদে বিয়ে করা ছিল নাটক, হাফপ্যান্ট পরা ছবিই তার আসল রূপ।” আরেকজন লিখেছেন, “শবনম ফারিয়া মুসলিম নারী হয়ে হাফপ্যান্ট পরে ছবি পোস্ট করে সমাজে ভুল বার্তা দিচ্ছেন।”

অন্যদিকে, অনেকেই অভিনেত্রীর পক্ষে মন্তব্য করেছেন যে ব্যক্তিগত জীবনে কী পরবেন তা তার নিজস্ব বিষয়, এবং মানুষকে তার শিল্পীজীবনের কাজ দিয়ে বিচার করা উচিত।

তবে এখন পর্যন্ত ফারিয়া বা তার স্বামী তানজিম তৈয়ব কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উল্লেখ্য, বিয়ের পর এ নবদম্পতির প্রথম বিদেশ সফর হলেও ফারিয়া এখনো পর্যন্ত স্বামীর সঙ্গে তোলা কোনো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেননি।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

হানিমুনে হাফপ্যান্ট পরা ছবিতে সমালোচনার মুখে অভিনেত্রী শবনম ফারিয়া

আপডেট: ০৪:১৬:২২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫