লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব, সভাপতি আবুল হাসান ও সম্পাদক আশফাক হোসেন আকন্দ
- আপডেট: ১২:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ০
লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব, সভাপতি আবুল হাসান ও সম্পাদক আশফাক হোসেন আকন্দ
ঢাকা প্রতিনিধি:
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের আওতাধীন লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের ২০২৬-২৭ সেশনের নতুন পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। নতুন কমিটিতে সভাপতি (প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন লায়ন মো. আবুল হাসান এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. মো. আশফাক হোসেন আকন্দ। ট্রেজারার নির্বাচিত হয়েছেন লায়ন ইঞ্জি. আরিফুর রহমান সোহেল।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ক্লাবের মাসিক সভায় বিদায়ী পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। এর আগে ক্লাব সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওন চেয়ারপারসন (ক্লাব ও ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন) লায়ন মো. নজরুল ইসলাম। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশৃঙ্খল প্রশাসনের মাধ্যমে ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করা হবে।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি, সম্পাদক ও ট্রেজারার বলেন, মানবসেবা, সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং লায়ন্সের সেবার আদর্শকে সামনে রেখে ক্লাবের কার্যক্রমকে আরও বেগবান করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন।
নবগঠিত পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন শেখ কামাল পাটোয়ারী, যুগ্ম সম্পাদক লায়ন এনামুল হক মাসুম, সার্ভিস চেয়ারপারসন লায়ন মোহাম্মদ শফিকুল্লাহ, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন সাইফুল ইসলাম সুমন, এলসিআইএফ চেয়ারপারসন লায়ন মিল্লাত হোসেন মিল্টন এবং পরিচালক লায়ন মো. বাহাউদ্দিন ও লায়ন উজ্জ্বল কুমার হাওলাদার।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত পরিচালনা কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনের মানবসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ ও সদস্য উন্নয়নে ক্লাব গুরুত্বপূর্ণ অবদান রাখবে।




















