০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ডিপিডিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৬:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • /

ডিপিডিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বিদ্যুৎ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ডিপিডিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মো. নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম খান নাসিম-এর আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে ডিপিডিসির কার্যক্রম এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও সফলতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা, সাবেক ডেসা সিবিএ সভাপতি ও জাতীয় বিদ্যুৎ ফেডারেশনের সভাপতি কাজী মোশাররফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উপদেষ্টা ও সাবেক ডেসা সিবিএ সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব মো. বদরুল আলম সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক ডেসা ও ডিপিডিসির নেতারা এবং ডিপিডিসির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-এর সভাপতি মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
আয়োজকরা জানান, দোয়া মাহফিলের মাধ্যমে দেশ, জাতি, বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ডিপিডিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ০৬:০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬