গাজীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক কয়েকজন
- আপডেট: ০৭:৪১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৩৩
গাজীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক কয়েকজন
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া মধ্যপাড়া চৌধুরী মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কার্তিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে একদল দুর্বৃত্ত কার্তিককে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, কার্তিকের চলাফেরা নিয়ে এলাকায় নানা আলোচনা ছিল। তিনি এলাকার কিছু নেশাগ্রস্ত যুবকের সঙ্গে চলাফেরা করতেন বলে তাঁদের দাবি। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে গাছা থানা পুলিশ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
















