০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সাভারে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ছাদবাগান ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৯:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৪৪৯

পরিবেশপ্রেমী নারীর চোখের সামনে ধ্বংস হলো শতাধিক গাছের স্বপ্নবাগান

প্রতিনিধি, সাভার
সাভারের ছায়াবিথী এলাকায় এক ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ছাদবাগান ভাঙচুরের অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলী আহমেদ হাওলাদারের বিরুদ্ধে।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সাভার পৌরসভার জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির এভিনিউ গার্ডেন ভবনের ছাদে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শামীমা আলম জানান, তিনি ও তার স্বামী কামরুল ইসলাম, একজন ব্যাংক কর্মকর্তা, ওই ভবনের সপ্তম তলায় বসবাস করেন। দাম্পত্য জীবনে সন্তান না থাকায়, সময় ও ভালোবাসা দিয়ে ছাদের উপর গড়ে তুলেছিলেন একটি সবুজ ছাদবাগান। দুই শতাধিক টবে ছিল দোলনচাঁপা, মাধবীলতা, জুই, টগর, রক্তকবরী, গোলাপ, গন্ধরাজসহ নানা ফুল ও ফলের গাছ।

তিনি অভিযোগ করেন, একই তলার বাসিন্দা প্রাক্তন শিক্ষক আলী আহমেদ হাওলাদার হঠাৎ করেই অভিযোগ তোলেন, গাছের টব থেকে তার ফ্ল্যাটের দেয়াল নষ্ট হচ্ছে। এরপর তিনি নিজেই ছাদে উঠে গাছগুলো ভেঙে ফেলেন।

শামীমা আলম বলেন, “আমাদের কোনো সন্তান নেই, এই গাছগুলোকেই সন্তান মনে করে যত্ন করতাম। একদিনে সব কিছু ভেঙে দিল— এটা মেনে নেওয়া যায় না। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভাঙা টব, উপড়ে ফেলা গাছ আর মাটি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছাদজুড়ে। এ ঘটনায় অন্যান্য ফ্ল্যাট মালিকরাও ক্ষোভ প্রকাশ করেছেন।

এভিনিউ গার্ডেন ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করতে চাই।”

অভিযুক্ত আলী আহমেদ হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যেখানে সরকার ও সমাজ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রতি মানুষকে উৎসাহিত করছে, সেখানে প্রকাশ্যে এভাবে গাছ ধ্বংস করা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।”

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাভারে ব্যাংক কর্মকর্তার স্ত্রীর ছাদবাগান ভাঙচুরের অভিযোগ, অভিযুক্ত প্রাক্তন বিশ্ববিদ্যালয় শিক্ষক

আপডেট: ০৯:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫