০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

শেকৃবিতে তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

Multimedia News Desk
  • আপডেট: ১১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৪৫২

নিজস্ব প্রতিবেদক: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (SAUPS)-এর আয়োজনে তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী “Life Through The Lens গতকাল বিকেলে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমিউনিটি হলে আয়োজিত সমাপনী অনুসঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল লতিফ।

সারা দেশের তরুণ ও উদীয়মান আলোকচিত্রীদের সৃজনশীল ছবির মিলনমেলা হয়ে উউঠেছিল এবারের আয়োজন। প্রতিযোগিতার জন্য জমা পড়া ৩৮০৪টি ছবির মধ্য থেকে বাছাই করা হয়েছে শতাধিক সেরা আলোকচিত্র, যেগুলো প্রদর্শনীতে স্থান পেয়েছে। অংশগ্রহণকারীদের ছবি তুলে ধরা হয়েছে চারটি ভিন্ন ভিন্ন বিভাগে—Single Photos (উন্মুক্ত বিষয়বস্তু), Photo Story (গল্পভিত্তিক), Agriculture & Nature (কৃষি ও প্রকৃতি), এবং SAUPS সদস্যদের জন্য July Corner (জুলাই আন্দোলনভিত্তিক)।

আয়োজকরা জানিয়েছেন, “Let’s Speak Through Photographs” স্লোগান ধারণ করে এই প্রদর্শনী শুধু ছবি নয়, বরং প্রতিটি ফ্রেমের মধ্য দিয়ে একটি গল্প বলবে। সৃজনশীল আলোকচিত্রীদের জন্য এটি হয়ে উঠবে একটি জাতীয় পর্যায়ের পরিচিতি ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

শেকৃবিতে তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

আপডেট: ১১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫