০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

লিবিয়ার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাসের ঐতিহাসিক সাফল্য

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / ৫৮৭

হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাসের ঐতিহাসিক সাফল্য

মো. রাকিবুজ্জামান

লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য নতুন এক গৌরবের ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর এ অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার হিসেবে তাঁকে প্রদান করা হয়েছে ৫০ হাজার লিবিয়ান দিনার।

গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক দর্শক।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের মোট ১২০ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে থেকে চূড়ান্ত পর্বে ১৮ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশের হাফেজ আনাসকে মনোনয়ন ও তত্ত্বাবধান করে আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ। সংগঠনের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা কারি মাসউদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন।

বাংলাদেশি প্রতিযোগীদের সাফল্য দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়ে আসছে। দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর ২০২২ সালে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা পুনরায় শুরু হয়। এরপর থেকে প্রায় প্রতি বছরই বাংলাদেশের হাফেজরা গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করে দেশের মান বাড়িয়ে চলেছেন।

২০২২ সালে সালেহ আহমদ তাকরীম ৭ম স্থান অর্জন করেন। ২০২৩ সালে আবু তালহা ২য় স্থান অর্জন করে ২ লাখ লিবিয়ান দিনার পুরস্কার লাভ করেন এবং একই বছরে মুস্তাফিজুর রহমান গাজী তাফসির বিভাগে ৬ষ্ঠ স্থান অর্জন করেন। ২০২৪ সালে মাহমুদুল হাসান তাফসির বিভাগে সম্মানজনক সাফল্য অর্জন করেন। সর্বশেষ ২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিক হিফজ বিভাগে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশকে আবারও বিশ্ব দরবারে উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করলেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

লিবিয়ার আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাসের ঐতিহাসিক সাফল্য

আপডেট: ১০:৫৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫