১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে পণ্ড

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৯১

চ্যাম্পিয়ন্স ট্রফির ‘বি’ গ্রুপের হেভিওয়েট ম্যাচ মুখোমুখি হওয়ার কথা ছিলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার। নিজেদের প্রথম দুই দল জয় পাওয়ায় আজকের লড়াইটা ছিলো সেমিফাইনাল নিশ্চিতের। যে দল জয়ের দেখা পাবে তাদেরই সেমি নিশ্চিত। এমণ ম্যাচে বেরসিক বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে ম্যাচটি।

মাঠে বল গড়ানো তো দূরের কথা, টস করতে নামাই সম্ভব হয়নি। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করতে হচ্ছে।

ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই দলেরই পয়েন্ট ৩ করে। সে ক্ষেত্রে আগামীকালের ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যারা হারবে, তারা বাদ পড়ে যাবে। প্রথম ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে ও আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে হারায় পয়েন্ট শূন্য।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। নিজেদের শেষ ম্যাচে জিতলে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে যাবে, সেটা নিশ্চিত। গ্রুপের শেষ দুটি ম্যাচও পরিত্যক্ত হয়, তখনো অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই শেষ চারে যাবে।

আজ বিকেল তিনটায় মাঠে গড়ানোর কথা ছিলো এই দুই দলের লড়াই। কিন্তু টস মাঠে গড়ানোর আগে থেকেই বৃষ্টি শুরু হয়। মুষুলধারে ওই বৃষ্টি হওয়ায় টস পর্যন্ত মাঠে গড়ায়নি এদিন। এরপর ম্যাচ সাড়ে তিন ঘন্টা পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচ বৃষ্টিতে পণ্ড

আপডেট: ০৯:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫