০১:২৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাকিবকে জাতীয় দলে ফেরার গুঞ্জনে ইন্ধন বিসিবি পরিচালকের

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৭৮৭

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) ফের ঝলক দেখালেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। অভিষেক ম্যাচে ৩৭ বলে ৫৮ রান এবং ৪ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় এসেছেন এই ক্রিকেটার। আর তার জাতীয় দলে ফেরার গুঞ্জনে এবার সরাসরি প্রতিক্রিয়া দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু।

শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠু বলেন,

“বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা।”

তিনি আরও বলেন, “নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে ভাবছেন। তাদের ওপরই দায়িত্ব, তারা নজরে রেখেছে—এটা দেখা হবে।”

তবে টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ব্যাটে-বলে নিষ্প্রভ ছিলেন সাকিব। তিনি করেন মাত্র ১০ বলে ৭ রান, আর ৪ ওভারে দেন ৩৪ রান, উইকেটশূন্য ছিলেন।

প্রসঙ্গত, গত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। এরপর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সাকিবের বিরুদ্ধে দেশে হত্যা মামলা ও অর্থ কেলেঙ্কারির একাধিক অভিযোগ থাকলেও, সম্প্রতি তিনি ফেসবুকে খোলা চিঠির মাধ্যমে ক্ষমা চেয়ে ফেরার ইঙ্গিত দেন। তার সেই খোলামেলা অবস্থান এবং জিএসএলে পারফরম্যান্স এখন তাকে নিয়ে জাতীয় দলে ফেরার নতুন আলোচনায় আনছে।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাকিবকে জাতীয় দলে ফেরার গুঞ্জনে ইন্ধন বিসিবি পরিচালকের

আপডেট: ০৭:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫