১১:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

শ্রমিকদের বেতন বাড়ার অজুহাতে বাসাভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা, সাভারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • / ৮

স্টাফ রিপোটার রুহুল আমিন খান

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির পর শ্রমিক অধ্যুষিত এলাকায় কোনো বাড়ির মালিক বাসাভাড়া বাড়াতে পারবেন না বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্দেশনা অমান্য করে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সাভার পৌরসভা কার্যালয়ে চলমান শ্রমিক আন্দোলন ও পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে বেতন বৃদ্ধির বিষয়টি সুরাহা হচ্ছে। তবে শ্রমিকদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যাতে কোনো বাড়ির মালিক অযৌক্তিকভাবে বাসাভাড়া বাড়াতে না পারেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ সময় তিনি স্থানীয় প্রশাসনকে বিষয়টি মনিটরিং করার নির্দেশনা দেন এবং শ্রমিকদেরও এ বিষয়ে প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রমিক অধ্যুষিত শিল্পাঞ্চলগুলোতে চলমান কিছু অস্থিরতা ও অসন্তোষের পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কিছু নেতাকর্মীর ইন্ধন রয়েছে। এসব কার্যক্রমে জড়িতদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সাভার পৌরসভায় আয়োজিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

শ্রমিকদের বেতন বাড়ার অজুহাতে বাসাভাড়া বাড়ালে আইনি ব্যবস্থা, সাভারে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপডেট: ১০:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬