০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সাভারে ‘স্বৈরাচারের কোনো জায়গা হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম।

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ০৬:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ০

সাভারে ‘স্বৈরাচারের কোনো জায়গা হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম।
বাহারুল ইসলাম সাভার প্রতিনিধি।
দেশজুড়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে সাভারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাজ খান নাঈম বলেন, “আগামীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেসব নেতাকর্মীর নেতৃত্বে সাভারে আন্দোলনের নামে বোমাবাজি ও ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ড করা হবে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিলে সকল ষড়যন্ত্রকারীকে ছাত্রদল রুখে দেবে। ছাত্রদল এখনো নীরব ভূমিকা পালন করছে। ছাত্রদলকে জাগিয়ে তুলবেন না। তাহলে সারা দেশে কোথাও স্বৈরাচারের জায়গা হবে না।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোশারফ খান হিমেল, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান শোভন, সহ-সভাপতি রনি ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সাভারে ‘স্বৈরাচারের কোনো জায়গা হবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছেন সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম।

আপডেট: ০৬:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬