অপপ্রচারের বিরুদ্ধে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা সুমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
- আপডেট: ১০:৪১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ০
অপপ্রচারের বিরুদ্ধে সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা সুমনের তীব্র নিন্দা ও প্রতিবাদ।
সাভার প্রতিনিধি: বাহারুল ইসলাম
সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন মিয়ার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।
সম্প্রতি ‘দৈনিক অনলাইন নিউজ’ নামের একটি অনলাইন পেজ থেকে তাকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেন মোঃ সুমন মিয়া। তার অভিযোগ, এসব প্রচারণার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করায় তার রাজনৈতিক সুনাম ও সামাজিক অবস্থান ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দলীয় দায়িত্ব পালন করে আসছেন। কোনো ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা তার রাজনৈতিক ও সামাজিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না।
মোঃ সুমন মিয়া বলেন, “ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে আমার আপসহীন অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে এই অপপ্রচারে নেমেছে। এ ধরনের মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে আমার রাজনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে এ ধরনের গুজবের বিষয়ে সতর্ক থাকার এবং তা আমলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও জানান, মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে তিনি সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ বিষয়ে আইনগতভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।











