০১:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মিরপুর ডিওএইচএসে এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন

নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ১৪২৩

দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এস.আর টেক কমিউনিকেশন নতুন পরিকল্পনা ও সম্প্রসারিত কার্যক্রম নিয়ে পথচলা শুরু করেছে। এ উপলক্ষে রাজধানীর মিরপুর ডিওএইচএসে প্রতিষ্ঠানের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহ। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুল রাজু নতুন পরিকল্পনা ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী, ভাইয়া হাউজিং লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আজিজুল হাকিম, ঢাকা মেইলের মাল্টিমিডিয়া ইনচার্জ হামিদ রনি, এস.আর টেক কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার (জিএম) মো. তাহমিদুজ্জামান, ব্যবসায়ী আহসানুর মুক্তাদির রজিন, আনিসুর রহমান রকি, ফয়সাল ফুয়াদসহ বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুল রাজু বলেন, এস.আর টেক কমিউনিকেশন দীর্ঘদিন ধরে ইভেন্ট ম্যানেজমেন্ট, ব্র্যান্ডিং, মাল্টিমিডিয়া প্রোডাকশন, টেকনিক্যাল সাপোর্ট এবং ডিজিটাল মার্কেটিং খাতে কাজ করে আসছে। নতুন কার্যালয়ের মাধ্যমে আরও বৃহৎ পরিসরে আধুনিক ও সমন্বিত সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের টিমে দেশের অভিজ্ঞ ও দক্ষ পেশাজীবীরা যুক্ত হয়েছেন। ফলে আগের চেয়ে আরও দ্রুত ও কার্যকরভাবে গ্রাহকদের মানসম্মত সেবা দিতে সক্ষম হব।’

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

মিরপুর ডিওএইচএসে এস.আর টেক কমিউনিকেশনের নতুন অফিস উদ্বোধন

আপডেট: ০২:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬