০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

নারী শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব, অবৈধ অভিবাসন রোধে জেলা পর্যায়ে নির্দেশনা আসছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট: ১১:৪০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / ১৬৫

নারী শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব, অবৈধ অভিবাসন রোধে জেলা পর্যায়ে নির্দেশনা আসছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

মোঃ মোতালেব হোসেন জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ:
বর্তমান সরকার নারী শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মিজ্ শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, চলতি বাজেটে নারীদের শিক্ষা খাতে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে এবং বিশেষভাবে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনাও সরকারের রয়েছে।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই বর্তমান সরকার নারী শিক্ষার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নারীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
অবৈধ অভিবাসন প্রসঙ্গে তিনি বলেন, ইউরোপসহ বিভিন্ন দেশে দালাল চক্রের প্রলোভনে পড়ে অনেক মানুষ সাগরপথে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন। এ প্রবণতা রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হবে, যাতে কোনো নাগরিক দালাল চক্রের প্রতারণার শিকার না হন। একই সঙ্গে বিদেশে বিপদে পড়া বাংলাদেশি কর্মীদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে সমন্বয় জোরদার করা হয়েছে।
রাজনৈতিক বিষয়ে তিনি বলেন, যেসব ব্যক্তির বিরুদ্ধে দেশে আদালতের রায় হয়েছে এবং যারা দেশের বাইরে অবস্থান করছেন, তাদের ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য সরকার বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিচারিক প্রক্রিয়া শেষে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, মুন্সিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজমুন নাহার এবং মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারি কমিশনার মুন্না খাতুন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নারী শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব, অবৈধ অভিবাসন রোধে জেলা পর্যায়ে নির্দেশনা আসছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

আপডেট: ১১:৪০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬