০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সালথায় শিক্ষা খাতে দুর্নীতির মহোৎসবঃ সাবেক টিইও ও শিক্ষক নেতাদের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ অভিযোগ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৫৪৫

স্পেশাল করেসপন্ডেন্ট : মুজাহিদ খাঁন কাওছার

ফরিদপুরের সালথা উপজেলার শিক্ষা খাতে চলছে চরম দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তোলপাড়। ২০২৩-২০২৪ অর্থ বছরের ক্ষুদ্র সংস্কার ও নির্বাচনকালীন জরুরি মেরামতের নামে সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে সাবেক উপজেলা শিক্ষা অফিসার (টিইও) আতিকুর রহমান এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহিদ হাসানের বিরুদ্ধে।

সরেজমিনে তদন্তে জানা গেছে, উপজেলার অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এ বরাদ্দের বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না। শিক্ষা অফিস থেকে কোনো লিখিত বা মৌখিক নির্দেশনাও তাদের কাছে পৌঁছায়নি। অথচ এসব বিদ্যালয়ের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে বিপুল অঙ্কের সরকারি অর্থ তুলে নেওয়া হয়েছে। ভুয়া প্রত্যয়নপত্রে অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে।

আত্মসাৎ করা অর্থের বৈধতা দিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রত্যয়নপত্র নকল করে একটি ভুয়া প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়। এমনকি কিছু বিদ্যালয়ের নামও পরিবর্তন করে একই কাগজপত্র একাধিকবার ব্যবহার করা হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে সালথা উপজেলার একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের না জানিয়ে বিদ্যালয়ের নামে বিল তৈরি করা হয়েছে।
এক শিক্ষক বলেন, “আমাদের বিদ্যালয়ের কোনো সংস্কার কাজই হয়নি। অথচ পরে শুনছি আমাদের স্কুলের নামে কয়েক লক্ষ টাকার বিল উঠেছে।”
আরেক শিক্ষক অভিযোগ করেন, “সাবেক টিইও এবং মাইনুল ইসলাম ফোন করে বিল-ভাউচারে স্বাক্ষর দিতে চাপ দেন, স্বাক্ষর না দিলে বদলির ভয় দেখানো হয়।”

দুদক ও সাংবাদিকদের অনুসন্ধানে হুমকির ঘটনাও ঘটেছে। গত ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিষয়টি নিয়ে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগের পর স্থানীয় কয়েকজন সাংবাদিক বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করলে সাবেক টিইও আতিকুর রহমান ও শিক্ষক নেতা মাইনুল ইসলাম তাদের ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন।
স্থানীয় সূত্র জানায়, তদন্ত বন্ধ করতে তারা রাজনৈতিক প্রভাব খাটানোরও চেষ্টা চালান।
কয়েকজন সাংবাদিক জানিয়েছেন, “আমরা তথ্য যাচাই করতে গেলে ফোনে হুমকি আসে— ‘তদন্ত করলে ভালো হবে না’। বিষয়টি আমরা স্থানীয় প্রশাসনকেও জানিয়েছি।”

সচেতন মহলের দাবি, দ্রুত তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা হোক।
সালথা উপজেলার সচেতন নাগরিক ও শিক্ষক সমাজ বলছেন, বছরের পর বছর ধরে শিক্ষা অফিসে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। ক্ষুদ্র সংস্কার, রং করার কাজ, বেঞ্চ ক্রয়, টয়লেট সংস্কার ইত্যাদি উন্নয়ন খাতের টাকায় নিয়মিত অনিয়ম চলে আসছে।
তারা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আত্মসাৎ করা সরকারি অর্থ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

নবীনগরে সরকারি খাল ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ। মোঃ লিটন, উপজেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইব্রাহিমপুর ইউনিয়নের ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজ সংলগ্ন পশ্চিম পাশে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৬ অক্টোবর সোমবার স্থানীয় এক বিধবা নারী নবীনগর সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগকারী হলেন ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিমের বাড়ির মৃত হাজী নসু মিয়ার স্ত্রী মোসাম্মৎ পারভিন বেগম, অভিযোগ সূত্রে জানা যায় ইব্রাহিমপুর বাঁশবাজার দক্ষিণ ব্রিজের পশ্চিম পাশে ৩০ ফুট প্রশস্ত পানি নিষ্কাশনের একটি পুরাতন সরকারি খাল কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বালু দিয়ে ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন। এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন বলেন অভিযোগ হাতে পেয়েছি অভিযুক্তদের আজকে পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি তারা আজকের ভিতর নিজ দায়িত্বে স্থাপনা এবং বালি সরিয়ে না নেন তাহলে আগামী রবিবারের মধ্যে আমরা আইনগত ব্যবস্থা নেব। আরো বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দিনের পর দিন পানি নিষ্কাশনের সরকারি খালটি ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালটি ভরাট ও দখলমুক্ত করে পানিপ্রবাহ স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয়দের অভিযোগ, সরকারি খালের জায়গা ভরাট করে স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এতে আশপাশের কৃষিজমি, বসতবাড়ি ও এলাকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় খালের সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা উদ্ধারে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। অভিযোগের সত্যতা যাচাই এবং সরকারি খালের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা

১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

সালথায় শিক্ষা খাতে দুর্নীতির মহোৎসবঃ সাবেক টিইও ও শিক্ষক নেতাদের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ অভিযোগ

আপডেট: ১০:২৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫